সারাদেশে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে অনেক পরিবার এখন চরম বিপাকে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনটি ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ১৩টি ফোন নম্বরের একটি হেল্পলাইন চালু করেছে।
এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম এবং সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার (১৩ মে) সংগঠনের দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান, যেখানে স্বেচ্ছাসেবী চিকিৎসকদের নাম ও যোগাযোগ নম্বর বিস্তারিতভাবে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দেবেন ডা. মো. জুলফিকার (01710498909) এবং ডা. মাশুক (01835512550)। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য যোগাযোগ করা যাবে ডা. সাইয়েদ (01706520987) ও ডা. সানি (01558959650)-এর সঙ্গে। আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে আছেন ডা. আব্দুল্লাহ আল মামুন (01608073642) এবং ডা. মাজহারুল ইসলাম (01540752487)।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে যোগাযোগ করা যাবে ডা. তন্নী শেখ (01999398779), ডা. আল আমিন (01718662463), ডা. হাবিব (01533-794744) এবং ডা. তাওফিক ইমন (01310938573)-এর সঙ্গে।
এছাড়া ঢাকা ডিএনসিসি হাসপাতালে সেবা দেবেন ডা. মো. মনিরুজ্জামান (01770591529) ও ডা. উসামা (01826711924)। মিরপুর-২ এ অবস্থিত ডা. এমআর খান শিশু হাসপাতালের জন্য যোগাযোগ করতে হবে ডা. আশিকুর রহমান শুভ (01676565118)-এর সঙ্গে।
হাম আক্রান্ত শিশুর পরিবার এই নম্বরগুলোতে সরাসরি ফোন করে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নিতে পারবেন।