iqoo z10 lite 5g বাজারে নামবে || কি কি চমক থাকবে জানুন।

0
269
iqoo z10 lite 5g
iqoo z10 lite 5g

iQOO একটি উদীয়মান স্মার্টফোন ব্র্যান্ড, যা ভিভোর সাব-ব্র্যান্ড হিসেবে পরিচিত। এটি মূলত পারফরমেন্স, গেমিং এবং বাজেটবান্ধব ৫জি ফোন তৈরিতে জনপ্রিয়। স্টাইলিশ ডিজাইন ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ iQOO স্মার্টফোনগুলো তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় দ্রুত স্থান করে নিচ্ছে।

iqoo z10 lite 5g

iQOO Z10 Lite 5G স্মার্টফোনটি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে ১৮ জুন, ২০২৫ তারিখে লঞ্চ হতে যাচ্ছে। এই ডিভাইসটি ৬,০০০mAh ব্যাটারি সহ আসছে, যা এই মূল্যের সেগমেন্টে অন্যতম বৃহৎ ব্যাটারি হিসেবে বিবেচিত হচ্ছে।

iQOO Z10 Lite 5G-এর প্রধান আকর্ষণ হলো এর ৬,০০০mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ব্যবহারের নিশ্চয়তা দেয়।

বিশেষ যে সকল বিষয়ে আমরা বেশি উত্তেজিত, তার মাধ্যে অন্যতম স্থানে রয়েছে।

  • Snapdragon চিপসেট (সম্ভবত Snapdragon 4 Gen 2)
  • ৬.৫৬ ইঞ্চি HD+ LCD, ৯০Hz রিফ্রেশ রেট
  • ৫০MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৮MP ফ্রন্ট ক্যামেরা
  • Android 15 ভিত্তিক Funtouch OS 15
  • ৪GB/৬GB RAM ও ১২৮GB স্টোরেজ

ভারতে এই ফোনটির মূল্য ₹৯,৯৯৯ (প্রায় ১৩,০০০ টাকা) হতে পারে । বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে অনানুষ্ঠানিকভাবে এর মূল্য ১৫,০০০ থেকে ১৭,০০০ টাকার মধ্যে হতে পারে।

iQOO Z10 Lite 5G তাদের জন্য উপযুক্ত যারা বাজেটের মধ্যে দীর্ঘ ব্যাটারি লাইফ ও ৫জি সংযোগের সুবিধা চান। এর শক্তিশালী ব্যাটারি ও সম্ভাব্য ফিচারসমূহ এই ডিভাইসটিকে বাজেট সেগমেন্টে একটি আকর্ষণীয় পছন্দ করে তুলেছে।