মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে জমজমাট লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট

0
237
মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে জমজমাট লক্ষ টাকার টুর্নামেন্ট
মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে জমজমাট লক্ষ টাকার টুর্নামেন্ট

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা পাঁচ্চর পুরাতন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের ।
পাঁচ্চর জাগরণী ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু তরুণ সমাজকে মাঠমুখী করে না, পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, এই অঞ্চলে খেলাধুলার প্রতি ভালোবাসা ও আগ্রহ বরাবরই লক্ষ্য করার মতো এবং এই ধরণের আয়োজনে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫টি দল অংশগ্রহণ করছে। প্রতিদিনের খেলাগুলো স্থানীয় দর্শকদের সরাসরি মাঠে উপভোগ করার সুযোগ থাকবে।

পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়ামোদী, তরুণ সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে মাঠটি হয়ে ওঠে এক মিলনমেলায়। দর্শকদের সরব উপস্থিতি প্রমাণ করে এই অঞ্চলে খেলাধুলার প্রতি মানুষের গভীর টান।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হবে নগদ লক্ষ টাকা পুরস্কারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here