ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই নেতার সম্পর্ক নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অনেকে বলতেছেন, এতদিনে কি দুই দেশের সম্পর্কের বরফ একটু গলতে শুরু করলো?
ঘটনার সূত্রপাত ট্রাম্পের সাম্প্রতিক ট্রুথ সোশ্যাল পোস্টে। সেখানে তিনি মোদীকে “খুব ভাল বন্ধু” বলে ডাক দিয়া জানান, ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে কথা চলছে, আর এই আলাপচারিতা নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।
এই পোস্টের কিছুক্ষণ পরেই মোদীও এক্স (টুইটার) এ জবাব দেন—“ভারত আর যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু আর অংশীদার।”
এর আগেও কিন্তু দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা গেছিলো। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতকে একরকম চাপের মুখে ফেলতে শুরু করেন, বিশেষ করে শুল্ক নীতিতে। প্রায় ৫০ শতাংশ শুল্ক বসানোয় ভারত বাধ্য হয় চীন আর রাশিয়ার দিকে নজর দিতে।
বিশ্লেষকরা বলতেছেন, ট্রাম্প এবার হঠাৎ ভারতকে নিয়ে কোমল সুরে কথা বলতেছেন, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো হিসাব আছে। তবে মোদী-ট্রাম্পের এই নতুন বন্ধুত্বের কথা কতটা বাস্তবে টিকবে, সেটা সময়ই বলে দেবে।
এদিকে, ট্রাম্পের আরোপ করা অনেক শুল্ক নিয়ে আমেরিকার আদালতে মামলা হয়েছিল। নিউ ইয়র্কের আদালত তো বলেই দিছে—তার অনেক সিদ্ধান্ত বেআইনি। এখন সুপ্রিম কোর্টে ঝুলে আছে বিষয়টা। তার আগেই ভারতকে নিয়ে ট্রাম্পের এই নরম মনোভাব নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে।

