বাম চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে

চোখ আসলে কখনোই লাফায় না, লাফায় চোখের পর্দার অংশ টি। তবে অনেকেই ভুল করে বলে থাকে যে চোখ কেন লাভায়, মুলত চোখের গোলক কখনোই লাফাতে পারে না। তবে চোখের পাতাই বা কেন লাফায় তা নিয়ে আমরা আজকের আলোচনা করতে চলেছি।

চোখের পাতা লাফানোর কারণ কি

চোখের পাতা মাঝে মাঝে লাফানোর ফীল হতে পারে, যা আসলে শারেরিক কিছু কারণে লাফাতে পারে। যদি এটি নিয়ে আমরা আলোচোনায় আসতে চাই, তাহলে আমাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন বিষয় উঠে আসবে, তার মধ্যে অন্যতম হলোঃ

  • ঘুম কম হওয়া
  • লম্বা সময় স্ক্রিনে সয়ংক্রিয় থাকা
  • পানি কম খাওয়া বা চোখ কপালের অংশ শুস্ক হয়ে যাওয়া
  • মাথা ব্যাথা বা এই জাতীয় কোন সমস্যা দেখা গেলে
  • শরীর দুর্বল থাকা
  • মানসীক ভারসম্য কমে গেলে ববা চিন্তায় মগ্ন থাকলে

আরো হয়তো কিছু কারণ খুজে পাওয়া যেতে পারে স্পেসিফিক কারো ক্ষেত্রে। তবে কমন কারণগুলো আমরা তুলে ধরেছি। কিন্তু এই সকল কারণের পেছনে প্রায় ই যে জিনিসটা পাওয়া যায়, সেটি হলো শারেরিক ভাবে দুর্বলতা।

বাম চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে

সত্যি বলতে ইসলামে এর জন্য কোন নির্দিষ্ট ব্যাখ্যা নেই। তবে যেহেতু প্রচলিত সমাজে কিছু প্রথা রয়েছে এমন ” বাম চোখ লাফালে খারাপ/ভালো হয়” তাই তখন আমাদের এই সাবজেক্ট নিয়ে ইসলামে প্রবেশ করতে হয়। ঠিক তখন ই আমরা দেখতে পাই এটি নিয়ে ইসলামে ভালো বা খারাপ কোথাও কিছু আসেনি। তবে সরাসরি এটি নিয়ে সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়।

সাধারনত সমাজে ২ ধরনের প্রথা প্রচলিত পাওয়া যায়ঃ

১. পুরুষের বাম চোখ বা বাম চোখের পাতা লাফালে সেটি ক্ষতিকর, বা বিপদের আভাস দেয়।
২. নারীদের বাম চোখ বা চোখের পাতা লাফালে সেটি ভালো কোন আভাস দেয় বা ভালো কিছু বয়ে আনে।

কিন্তু আমরা জানি ইসলাম সরাসরি এমন সকল আলামত বা পুর্বাভাস সমন্ধে আত্মবীশ্বাসি হতে বারণ করে দেয়। বা ভবিশ্যত নিয়ে আত্মবিশ্বাসী হতে কঠোর বারণ করে যা অনেকেই ভবিশ্যত বানী হিসেবে চিনে থাকেন। তাহলে সেই ক্ষেত্রে এটি থেকে আমাদের দূরে থাকাই ভালো।

নোটঃ অনেকে বিজ্ঞানের কথা বলে দোহাই দিতে চায়, যেমন ” আবহাওয়া বার্তা দিলে, সেটি তো সঠিক পাওয়া যায়, আর সেটি তো কোন আভাস ধরেই দেওয়া হয়। তাহলে সেটি কিভাবে সত্য হয়।

উত্তরে- আসলে সেটি আভাস ধরে বলা হয়। যা ওই টপিকের উপরে আর সেটির জন্য বেশ কিছু নিদর্শন দেখে বলা হয়। কিন্তু চোখ লাফানো আর ভবিশ্যতের ভালো খারাপের কোন সম্পর্কই নেই। আর এটি সমন্ধে কোথাও কুরআনে কিছু নেই, যদিও আবহাওয়ার ব্যাপারে আছে।

“বাম চোখ লাফালে কি হয়” এর উৎপত্তি কোথা থেকে

বর্তমান সমাজে এটিকে কুসংস্কার হিসেবে ধরা হলেও আমাদের টিমের তথ্যে উঠে আসে যে এটি আসলে হিন্দু ধর্মের কোন একটি শাখা থেকে উঠে এসেছে। হতো তাদের ধর্মের কোন ভিত্তি থেকে নয়, তবে হিন্দু ধর্মের কোন অঞ্চল থেকেই এটি পাওয়া যায়।

এবং এটি চীনের সাংস্কৃতির কিছু অংশেও পাওয়া যায়, আর বাংলাদেশ ভারতসহ এশিয়ার বেশ কিছু স্থানে এর প্রচলন পাওয়া য়ায়।

চোখের পাতা লাফানো নিয়ে বিজ্ঞান কি বলে

আমরা উপরেই বলে এসেছি, বিজ্ঞান এটিকে শারেরিক দুর্বলতা হিসেবেই চিনে থাকে, তাই আমাদের এই সকল লক্ষ্যন দেখা গেলে বিজ্ঞান আমাদের শরিরের প্রতি যত্নশীল হতে বলে আর বেশি পরিমাণে দেখা গেলে আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করার উপদেশ দেয়।

আপনি যদি চোখের পাতা লাফানোর সমন্ধে বিজ্ঞানি ব্যাখ্যা জানতে পারেন একটি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকে। আর আমাদের উচিৎ বিভ্রান্তকর প্রথা থেকে বেড়িয়ে সঠিক বিষয়ের উপরে ফিরে আসা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top