হামজাকে ঘিরে দলবদলের আলোচনা তুঙ্গে

0
189
হামজাকে ঘিরে দলবদলের আলোচনা তুঙ্গে
হামজাকে ঘিরে দলবদলের আলোচনা তুঙ্গে

ফুটবল দলবদলের মৌসুমে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে আগ্রহ ইংল্যান্ডের ক্লাব রেক্সহ্যাম এএফসি।

একাধিক ব্রিটিশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হলিউড অভিনেতা রায়ান রেইনল্ডসের মালিকানাধীন রেক্সহ্যাম এখন হামজাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী। সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ ফুটবলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে এই ক্লাব।

পঞ্চম বিভাগ থেকে ধাপে ধাপে উন্নতি করে বর্তমানে চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে রেক্সহ্যাম। এবার তাদের বড় লক্ষ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার । সেই লক্ষ্য পূরণের অংশ হিসেবেই দলে হামজাকে যোগ করাতে চায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here