জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

0
189
ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি
ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় নারী ফুটবলার মোসাম্মৎ সাগরিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, তালা ভেঙে ঘরে ঢুকে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে চোর। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ।

পরিবার জানায়, ঘটনার দিন (১৪ আগস্ট রাত) সাগরিকা ঢাকায় ছিলেন। বাড়িতে তার বাবা-মা পাশের কাঁচাঘরে ছিলেন। আর তালা দেওয়া ছিল সাগরিকার পাকা ঘরে। রাতের আঁধারে চোরেরা সেই তালা ভেঙে টাকা নিয়ে যায়।

সাগরিকার বাবা লিটন বলেন, “মেয়ের পরিশ্রমের টাকা ছিল এগুলো। ঠিক আগের দিনই এক প্রতিবেশী ধার দেওয়া টাকা ফেরত দেয়। ফেরত দেওয়ার রাতেই আবার চুরি হয়ে যাওয়া খুবই রহস্যজনক।”

তিনি আরও অভিযোগ করেন, থানায় অভিযোগ দিলেও পুলিশের আন্তরিকতা পাননি। “আমার মেয়ের ঘাম ঝরানো টাকাগুলো এক রাতেই চুরি হয়ে গেল। শুধু টাকা নয়, আমাদের স্বপ্নও যেন কেড়ে নিল।”

জাতীয় দলের ফুটবলার সাগরিকা বলেন, “আমার পরিশ্রমের টাকা চুরি হয়েছে, এটা আমার জন্য অনেক কষ্টের বিষয়। পরিবারও এখন ভয়ে আছে।”

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here