পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) হলো এমন একটি মহাকাশীয় ঘটনা, যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে এসে সম্পূর্ণভাবে চাঁদকে তার ছায়ায় ঢেকে ফেলে। এই সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায় না, বরং রক্তবর্ণ বা তামাটে লাল রঙের মতো দেখা যায়, যাকে ইংরেজিতে “Blood Moon” বলা হয়।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে?
বাংলাদেশে ও ভারতে আগামী কাল ৭ সেপ্টেম্বর রবিবার, আকাশের পশ্চিম দিকে ১০ টা থেকে ১ টা পর্যন্ত সময়ে দেখা যেতে পারে। যদিও অনেকে নির্ধারিত সময় বলে যাচ্ছে ১০ টার দিকে দেখা যাবে। তবে এর থেকে কিছুটা কম বেশি হতে পারে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে?
গ্রহণের সময়সূচি (বাংলাদেশ সময়):
- আংশিক ছায়া গ্রহণ শুরু: রাত ৯:২৮:২৫
- পূর্ণগ্রাস শুরু: রাত ১১:০১:০০
- মধ্য গ্রহণ: রাত ১২:২৬:০০
- পূর্ণগ্রাস শেষ: রাত ১:৫৫:০৮
- আংশিক ছায়া গ্রহণ শেষ: রাত ৩:২৯:০০
বাংলাদেশের প্রায় সকল স্থানেই দেখা যাবে, তার সাথে আরো বিশেষ কিছু স্থানে দেখা যাবে। ইন্ডিয়ার মধ্যেও এটি প্রায় সকল স্থানে দেখা যাবে। আর এর সাথে আরো বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে।
- বাংলাদেশ: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ
- ভারত: কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ
- পাকিস্তান: ইসলামাবাদ, লাহোর, করাচি
- নেপাল: কাঠমান্ডু
- শ্রীলঙ্কা: কলম্বো
- মালদ্বীপ: মালেতে
- মিয়ানমার: ইয়াঙ্গুন
- থাইল্যান্ড: ব্যাংকক
- ভিয়েতনাম: হ্যানয়
- ক্যাম্বোডিয়া: নমপেন
- লাওস: ভিয়েন্টিয়েন
খালি চোখেই এটি দেখা যাবে। তবে টেলিস্কোপ থাকলে এটি আরো ভালোভাবে দেখা যাবে। তাই সাথে রাখতে পারেন একটি টেলিস্কোপ।

