নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি

0
868
নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি
নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি

আসলেই ভাই, নাম দিয়েও আপনি জানতে পারেন রাশি সমন্ধে। কিন্তু অনেকেই আপনাকে এটি শিখাবে না। তাই আজ আমরা আপনাদের পছন্দের বাংলা ভোর অনলাইন পত্রিকায় নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি সম্পর্কিত সকল তথ্য জানাবো আর এর বিশ্বাস যোগ্যতা সম্পর্কে জানাবো।

নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি

নাম হচ্ছে প্রতিটি মানুষের একান্ত এবং ব্যাক্তিগত একটি সম্পদ। পৃথিবীতে নাম ছাড়া চলাটা খুবই কঠিন আর প্রায় অসম্ভব বলাও ভূল নয়। তাই সয়ং শ্রষ্টাই আমাদের জন্য নাম নির্ধারন করে দেয়।

যেহেতু সয়ং শ্রষ্টা থেকেই নামের নির্ধারন করা হয়, তাই নামের সাথেই আসলে রাশি এবং ভাগ্যের বিশাল মাত্রার একটি খেলা যুক্ত থাকে। তবে এটি অনেকেই আসলে জানে না। কিন্তু যারা জানে, তারা এটি জানার ফলে অনেক সময়ে অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারে, সেই সাথে আবার তারা বিভিন্ন ভালো এবং কল্যাণকর সময়ে বিভিন্ন কাজ করতেও সক্ষম হয়।

নাম ধরেই যেহেতু আমাদের বিশেষ বিশেষ সকল কাজ সম্পুর্ন হয়। তাই আমরা নামের উপরে নির্ভর করেই আমাদের নামের রাশি সমন্ধে সকল কিছু জানার চেষ্টা করতে পারি। তবে আপনাকে বিশেষ কিছু বিষয়ে আগে থেকেই জেনে নিতে হবে। যদিও এগুলো আমরা নিচে আলোচনায় রাখবো।

জ্যোতিষশাস্ত্রের (বিশেষ করে বঙ্গীয় বা ভারতীয় জ্যোতিষ অনুযায়ী) নক্ষত্র ও প্রথম অক্ষরভিত্তিক রাশিচক্র নির্ধারণের একটি নিয়ম। আমাদের এই বাংলায় নামের মাধ্যমে যখন রাশি বের করা হয় তখন আসলে, নামের প্রথম বর্ণ (অক্ষর) অনুযায়ী রাশি নির্ধারণ করা হয়। তবে এখানে বিশেষ কয়েকটি ধাপ থাকে, সেই ধাপগুলো নিচে দেওয়া হলোঃ

১. নামের প্রথম অক্ষর এর সাথেই রাশির বিশেষ সম্পর্ক থাকে। যেমন – আখি (এখানে “আ”) || কাঁজল (এখানে “ক”) এভাবে ইত্যাদি অক্ষর থাকে।
২. অক্ষরের সাথে সম্পর্কিত রাশিটি সমন্ধে জেনে নিতে হবে। আমরা অক্ষরের সাথে সম্পর্কিত সকল রাশিগুলোকে নিচের লিস্টে দিয়ে রাখছি, এখান থেকে নামের প্রথম অক্ষর অনুযায়ী যে রাশিটি হবে তা মিলিয়ে নিন।

রাশি নামের প্রথম অক্ষর
মেষ (♈) অ, আ, চু, চে, চো, লা, লি, লু, লে, লো
বৃষ (♉) ই, উ, এ, ও, বা, বি, বু
মিথুন (♊) কা, কি, কু, ঘ, ঙ, ছ
কর্কট (♋) হি, হু, হে, হো, ডা, ডি, ডু
সিংহ (♌) মা, মি, মু, মে, মো, টা, টি
কন্যা (♍) পা, পি, পু, ণা, ঠা, পে, পো
তুলা (♎) রা, রি, রু, রে, রো, তা
বৃশ্চিক (♏) না, নি, নু, নে, নো, বা
ধনু (♐) য, যি, ভা, ভি, ভূ, ধা, ফা
মকর (♑) খা, খি, খু, গা, গি, গু, ঙা
কুম্ভ (♒) শা, শি, শু, শে, ষ, সা, সি
মীন (♓) দা, দি, দু, থা, ঝা, ঞা

এখান থেকে আপনিও খুব সহজে আপনার নামের প্রথম অক্ষরের মাধ্যমে আপনার রাশিটি সমন্ধে সহজে জেনে নিতে পারেন। তাই আমরা আপনাকে অনুরোধ করি, দয়া করা আমাদের এই পোস্টের লিংকটি সংরক্ষণে রাখুন। ভবিশ্যতে এটি কাজে লাগবে।

নাম দিয়ে রাশি জানার উপায়

উপরের অংশ থেকেই আশা করি বেশ খানিকটা বুঝে গেছেন। তার পরেও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে। তাহলেই আপনার জন্য এই অংশটি থাকবে। এখানে আমরা উদাহরণ সহ আপনাকে রাশি সম্পর্কে জানাবো, এখান থেকেই আপনি যে কোন নামের প্রথম অক্ষরের মাধ্যমে নাম দিয়ে রাশি জানতে পারবেন।

ধরা যাক একটি ছেলের নাম “আশিক” এখন তার নামের প্রথম অক্ষর হচ্ছে “আ” । তার মানে হচ্ছে আমরা উপরের ছকটি থেকে জানতে পারি যে “আ” আসলে কি রাশি। চলুন তবে উপরের ছকে যাই।
সেখান থেকে জানতে পারলাম যে “আ” হচ্ছে মেষ রাশি। তার মানে এখানে “আশিক ” হচ্ছে একজন মেষ রাশিওয়ালা ব্যাক্তি।

এভাবেই প্রতিটি ছেলে বা মেয়ের নাম ই তার প্রথম অক্ষরের মাধ্যমে তার নির্ধারিত রাশিকে নির্দেশ করে থাকে। আশা করি আপনিও আজ থেকে রাশি বের করতে ভুল করবেন না। তবে আমাদের রাশি সম্পর্কিত আরো অনেক অনেক তথ্য জেনে নেওয়া উচিৎ। তার জন্যে আমাদের ফলো করে রাখুন, প্রতিনিয়তই নতুন নতুন পোস্টে আরো নতুন নতুন তথ্য পাবেন।

রাশি নির্ণয়

বাঙালীরা আর হিন্দুস্থানিরা অনেকেই প্রায় এই রাশির প্রতি বিশ্বাসী থাকে। বিশেষ করে হিন্দু ধর্মের কালচার অনুযায়ী বেশি মানুষ এটিকে বিশ্বাস করে থাকে। সবচেয়ে বেশি আদি যুগ থেকেই এই রাশি ভাগ্য পরিক্ষা সহ ইত্যাদি বিষয়ে কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করে আসছিল। কিন্তু বর্তমান সময়ে ধীরে ধীরে তার সংখ্যা অনেক হারেই কমে এসেছে।

আসলে আমরা সরাসরি রাশি কে হ্যা বা না করতে পারি না। যেহেতু অনেকেই এটিকে বিশ্বাস করে তাই তারা না বললে ভিন্ন দলে চলে যায় আর হ্যা বললে বিশ্বের উন্নত দেশগুলো তার বিরূদ্ধে কথা বলে।

তবে হ্যা অনেকেই রাশির মাধ্যমে বিশেষ কিছু ভালো ফলাফল পেয়ে থাকেন। এটি আসলে যে এই বিশেষ রাশিধারি লোক ই পাবেন আর কোন রাশিধারী লোকের কাম্য নয়,ব্যাপারটা আসলে এমন না ও হতে পারে। কারন হিসেবে ধরা যায় যে, যখন নিদিষ্ট রাশি ধারী লোকের কথা আশে, তখন সেখানে বিশেষ কিছু মানুষ (ধর্মগুরু, কবিরাজ, জত্যিবিজ্ঞানী) অন্য রাশী ধারী লোকদের সেখান থেকে দূরে রাখে ফলে তারা চেষ্টা করতে পারে না বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ফলে হয়তোবা সেই কাজটি তারা সম্পুর্ন করতে পারে না।

বিপরীতে যখন কেউ সেই রাশি ধারী হয়ে থাকে, তখন কিন্তু সেই ব্যাক্তি উক্ত কাজের জন্য নির্বাচিত হয়, অনেকের প্রশংসা পায়, অনেকের কাছে আশার আলো পায়। হয়তোবা সেই কারনেই তার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কারনে সেই কাজে সে সফলতা পায়।

কিন্তু এই তথ্যটি শুধু আধুনিক বিজ্ঞানের বিশেষ চর্চার মাধ্যমেই বিশ্বাস করা হয়। তবে যারা আসলে রাশি বিস্বাস করে, তারা কিন্তু অন্যান্য যুক্তির মাধ্য়মে বিভিন্ন তথ্য প্রকাশ করতে পারে।

রাশি নির্নয়ের বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে নামের প্রথম অক্ষর, জন্ম তারিখ ইত্যাদির মাধ্যমে রাশি নির্ণয় করা যায়। আজ যেহেতু শুধু নামের মাধ্যমে রাশি নির্ণয় সমন্ধে জানালাম, তাই ফলো করে আগামীতে জন্ম তারিখের মাধ্যমে রাশি নির্ণয় শিখতে সাথেই থাকুন।