forsage.io একটি অনলাইন ভিত্তিক ইনকাম ওয়েবসাইট। এই ধরনের ইনকাম সাইটে সাধারন ভাবে ইনভেস্ট করে ইনকাম করার সুযোগ থাকে। তবে অনলাইনে যত বড় বড় ইনকাম সোর্স আছে, সেখানে কোথাও ইনভেস্ট করে ইনকাম করতে হয় না। উদাহরন হিসেবে আমরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইভার, আপওয়ার্ক বা এই ধরনের সকল সাইটকে দেখতে পারি, তারা কাজ করার পরে সেখান থেকে কমিশন নিয়ে থাকে। আর এই নিয়মটি সম্পুর্ন অনলাইনে বৈধ একটা সিস্টেম।
forsage.io কে বিভিন্ন দেশে নেটওয়ার্ক মার্কেটিং বলে বিভিন্ন সোস্যাল মিডিয়া থেকে ভিডিও এবং ফটো সংগ্রহ করে (যেগুলো বিভিন্ন পেমেন্টের স্ক্রিনশর্ট) সেগুলো নিয়ে যারা এখানে এজেন্ট রয়েছে তারা তাদের সোস্যাল মিডিয়ায় এই বিভিন্ন পেমেন্ট প্রুভকে শেয়ার করে মানুষকে আকর্ষিত করে থাকে। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে আরো অনেক ধরনের মার্কেটিং দেখে থাকি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিভিন্ন ইভেন্ট করা, যেখানে ট্যুরে যাওয়া, বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। আর এভাবেই অন্ত নগরের মানুষের কাছ পর্যন্ত পৌছে যায়।
তবে এর অস্তিত্ব নিয়ে যদি আমরা কথা বলতে চাই যে এটি কিভাবে টিকে থাকে বা কত দিন টিকতে পারে। তাহলে আমাদের সামনে আসবে গভীরতম কিছু বিস্লেশন, তার মাধ্যমেই আমরা এই forsage.io এর মতো নেটওয়ার্ক মার্কেটিং কতদিন থাকবে তার একটা ভালো ধারনা দিতে পারবো। তবে সেজন্য কঠিনতম কিছু সত্যকে আমাদের জানতে হবে।
forsage.io থেকে টাকা ইনকাম হয় কিভাবে
নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলে সবাইকে ইনভেস্ট করানো টাকাই সবার মাঝে ভাগ করে দেই এই কোম্পানিগুলো। কারন এই অ্যাপ-ওয়েবসাইট গুলো বিশেষ কোথাও ইনভেস্ট করে না তাছাড়াও আবার এই টাকা বাড়ানোর বিশেষ কোন প্রক্রিয়া থাকে না। এক্ষেত্রে সবাইকে যে পেমেন্ট করে সামান্য কিছু কাজের ভিত্তিতে সেগুলো বেশ কিছু অ্যাডনেটওয়ার্ক থেকে সংগ্রহ করা হয়ে থাকে। তবে এর বাইরে forsage.io বা এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং সাইটের ইনকাম সোর্স থাকে না।
forsage.io এর থেকে কিছু কিছু মানুষ বেশ ভালো পরিমাণে ইনকামও করতে পারে এটি সত্য, তবে এর গভীর থেকে দেখতে গেলে যারা রেফার করে তারাই ভালো পরিমাণে ইনকাম করতে পারে। কারন হচ্ছে প্রাথমিক ভাবে যখন কেউ এই forsage.io এ যুক্ত হয়, তাকে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, ফলে সেখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিমাণে টাকা প্রদান করতে হয়, যার থেকে নির্দিষ্ট একটা পরিমাণে টাকা এই কোম্পানিগুলো নিয়ে থাকে বাকি কিছু পরিমাণে টাকা যিনি এজেন্ট থাকে বা যিনি রেফার করে থাকে, তাকে দাওয়া হয়।
এছাড়াও কোম্পানিগুলো বিভিন্ন ইভেন্টের জন্য প্রাথমিক ভাবে বেশ কিছু পরিমাণে টাকা প্রদান করে বা ইনভেস্ট করে থাকে। সেগুলো প্রাথমিক পর্যায়ের এজেন্ট এবং রেফারকারীদের প্রদান করে থাকে।
শুধুমাত্র এগুলোই এই forsage.io এর মতো সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মার্কেটিং এর মূল মন্ত্র। কারন এবাবেই যখন প্রাথমিক ভাবে বেশ কিছু পরিমাণে ইনকাম একজনে পায়, তার পরে প্রচুর পরিমাণে লোকজন এই কোম্পানির দিকে ঢুকতে থাকে, ফলে নতুন যারা আসে তারাও সামান্য পরিমাণে ইনকাম পায়।
কিভাবে বেশি ইনকাম করতে হয় forsage.io
আসলে এই forsage.io বা এই ধরনের সকল সাইট থেকে ইনকাম করার জন্য এটি যখন প্রথমে মার্কেটে আসে, তখন ই সেখানে জয়েন করা দরকার। তার পরে সেখান থেকে রেফার করে আর টাস্ক বা অন্য ছোট ছোট কাজ গুলো করে প্রচুর ইনকাম করে নিতে হয়। আর সর্বনিম্ম পেমেন্ট লিমিটে পৌছাতে পারলেই সেটি হাতে নিয়ে নেওয়া উচিৎ। এবং যদি তাদের এজেন্ট হতে পারেন, তাহলেই একটা ভালো পরিমাণের ইনকাম পেতে পারেন, তাছাড়া আর ভালো কোন উপায় নেই যেভাবে এই forsage.io থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন।
তবে কখন কোনটা শুরু হবে আর কখন কোনটা বন্ধ হতে পারে, সেটি আপনাকে এই সাইটে কাজ করার সময় বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে। কারন কিপ্টোকারেন্সিতে কাজ করতে গেলেও আপনার মার্কেট সমন্ধে আগে জেনে নিতে হবে।
আর আমাদের হোয়াটসঅ্যাপেও জয়েন করতে পারেন। আমরা আপনাদের সকল খবর জানিয়ে দিব। আর আমাদের না জানা থাকলে আপনি আমাদের জানাতে পারবেন, তাহলে আমরা বিষয়টি সবাইকে জানাতে সক্ষম হবো।
forsage.io কত দিন থাকবে
ভবিশ্যত সমন্ধে সবাই অন্ধ। আমরা সরাসরি ভবিশ্যৎ সমন্ধে বলতে পারি না, আর যেহেতু এই ধরনের কোম্পানিগুলো তাদের কোম্পানিগুলো কখনোই বিশেষ কোন তথ্য শেয়ার করে না। এমন কি এদের অফেসিয়াল কোন শাখা-প্রশাখাও কাউকে জানায় না। তাই এগুলোর সমন্ধে ভালো তথ্য পাওয়া অনেক বেশি কঠিন। তবে আমরা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে আমাদের একটা বিশেষ সিদ্ধান্ত জানাতে পারি শুধুমাত্র।
যেহেতু এই কোম্পানিগুলো শুধুমাত্র তাদের নতুন ইউজারের ভিত্তিতেই সবথেকে বেশি পরিমাণে ইনকাম করতে পারে, এবং এদের আর বিজ্ঞাপন দেওয়া ছাড়া বড় ধরনের তেমন কোন বিশেষ ইনকামের মাধ্যমে নেই। তাই এই কোম্পানিগুলোকে বিশ্বের বিভিন্ন বড় সাইট থেকে স্ক্যামিং বলেই ধরা হয়েছে। বিশেষ করে ইউএস SEC (সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন) থেকে এদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
forsage.io কতদিন থাকবে তার বিশেষ কোন নিশ্চয়া নেই, কেননা তাদের বিভিন্ন আইনি জটিলতার মাধ্যদিয়ে সামনে আগাতে হয় এবং টিকে থাকতে হয়। তাছাড়াও বিভিন্ন বড় পর্যারে কোম্পানি ও সাইট থেকে তাদের স্ক্যাম বলেই ঘোষনা করে দিয়েছে। বিশেষ করে এই কোম্পানিগুলো যেহেতু তাদের নতুন ইউজারের ভিত্তিতে সবচেয়ে বেশি ইনকাম জেনারেট করে থাকে আবার অন্যদিকে তাদের নতুন ইউজার না বাড়লে তাদের টিকে থাকার আর কোন উপায় নেই, তাই এটি একটা বিশেষ পয়েন্ট ধরা যেতে পারে।
এছাড়াও বিশ্বের কোন দেশ থেকেই এদের বৈধতা দেওয়া হয় না। সেজন্য তাদের টিকে থাকার একটা বড় চাপের মধ্যে থাকতে হয়। forsage.io এই সাইট মূলত বিভিন্ন ক্রিপ্ট নেটওার্ক কে ব্যবহার করে, তবে সরাসরি সেই ক্রিপ্ট নেটওয়ার্কের সাথে তাদের কোন সম্পর্ক বা চুক্তি থাকে না। যদিও বিভিন্ন দেশেই ক্রিপ্টোকে বৈধতা দেওয়া হচ্ছে, তার পরেও একটা ভয় হচ্ছে সরাসরি ক্রিপ্টোর সাথে তাদের কোন সম্পর্ক নেই এবং কোন প্রকারের চুক্তিও থাকে না।
বিভিন্ন নেতিবাচক-স্ক্যাম বিরোধী মিডিয়া এবং সংস্থা থেকে প্রতিনিয়তই এই সকল কোম্পানিকে চাপের মুখে রাখে, সেটিও এর অস্তিত্ব রক্ষার বিশাল রকমের একটা চাপের ব্যপার হতে পারে। যেমন বিভিন্ন ব্লগ আর্টিকেল ও সংবাদ মাধ্যমে প্রতিনিয়তই এর খারাপ খবর প্রকাশ হওয়া। যেমন আপনি শেষ কিছুদিনের প্রকাশিত নিউসগুলো দেখে নিতে পারেন এখানে এখানে এবং এখানে এছাড়াও আপনি ইন্টারনেটে এর প্রচুর পরিমাণে খারাপ সংবাদ ও আর্টিকেল পাবেন। তবে আবার ভালোর দিকেও কিন্তু কমতি নেই। অনেক বড় বড় মাধ্যমকে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে এরা মার্কেটিং করে থাকেন এবং অনেকে নিজে থেকেই ফরসেজের গুণগান গায়। তবে যারাই গুণগান করে তাদের পোস্টে অধিকাংশ ক্ষেত্রেই রেফার বা অ্যাফেলিয়েট লিংক শেয়ার করে থাকে।
সরাসরি ফরসেজ কতদিন থাকবে সেটি না বলা গেলেও বলা যায় যে এটি চিরকাল থাকবে না আর এটি স্ক্যামিং বা মিশিয়ে যাওয়ার জন্য বিশেষ কোন প্রক্রিয়া নেই, যে কোন সময়ই এই ফরসেজ তাদের পথচলা থামিয়ে নিতে পারে। বিশেষ করে এর সেই সময়টা হয়তো খুব কাছাকাছি চলে এসেছে কারণ ইন্টারনেট ব্যবহারে প্রতিনিয়তই সবাই সচেতন হচ্ছে আবার যারা এটি ইনভেস্ট করতে চাইছিল তারা করে ফেলেছে, তাই দিন দিন এর নতুন ইউজার কমে যাচ্ছে ফলে ইনকাম ও কমে যাচ্ছে এর সাথে খারাপ খবর প্রকাশ করা ও আইনি জটিলতা দিন দিন বাড়তে থাকায় হঠাৎ ই থেমে যেতে পারে এর পথ চলা।
সেই সময়টা হয়তো খুব কাছাকাছি চলে এসেছে কারণ ইন্টারনেট ব্যবহারে প্রতিনিয়তই সবাই সচেতন হচ্ছে আবার যারা এটি ইনভেস্ট করতে চাইছিল তারা করে ফেলেছে, তাই দিন দিন এর নতুন ইউজার কমে যাচ্ছে ফলে ইনকাম ও কমে যাচ্ছে এর সাথে খারাপ খবর প্রকাশ করা ও আইনি জটিলতা দিন দিন বাড়তে থাকায় হঠাৎ ই থেমে যেতে পারে এর পথ চলা।
দিন দিন নতুন ইউজার কমে যাচ্ছে এবং আইনি জটিলতা বাড়তেছে সেই সাথে মানুষ সচেতন হচ্ছে তাই forsage বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা বেড়েই চলেছে।
না সরাসরি forsage স্ক্যাম সাইট নয় এটি পেমেন্ট করে। তবে এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং সাইটকে বিভিন্ন ব্লগেই স্ক্যাম বলে উপস্থাপন করেছে আর এদের ইনকামের মাধ্যম ও অন্যান্য বিষয়ের ভিত্তিতে এদের স্ক্যাম করার সম্ভবনা রয়েছে। তাছাড়াও বিভিন্ন নিউজে এর স্ক্যামের নিউজ পাওয়া যায়।
সরাসরি forsage io কত দিন থাকবে তা বলা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী যেহেতু এর আইনি জটিলতা বেড়ে যাচ্ছে আবার নতুন ইউজার কমে যাচ্ছে আর সেই সাথে বিভিন্ন মাধ্যমে এদের বিরুদ্ধে শক্ত প্রমাণ দাড় করানো হচ্ছে এবং মানুষ সাধারন ভাবেই দিন দিন অনলাইনের টাকা প্রদানের জন্য সতর্কতা অবলম্বন করে যাচ্ছে।


1
Nice