মারা গেছেন সুপারম্যান খ্যাত অভিনেতা

0
65
মারা গেছেন সুপারম্যান খ্যাত অভিনেতা
মারা গেছেন সুপারম্যান খ্যাত অভিনেতা

‘সুপারম্যান’ সিনেমার ভয়ংকর খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে যিনি সারা দুনিয়ার দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার সকালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকেই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প প্রথম বড় পর্দায় আসেন ১৯৬২ সালে, বিলি বাড নামের ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই তিনি অস্কার আর বাফটার মনোনয়ন পেয়ে যান যা খুব কম অভিনেতার ভাগ্যেই জোটে।

দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে টেরেন্স স্ট্যাম্প অভিনয় করেছেন একের পর এক হিট ছবিতে—দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, ভ্যালকিরিসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তার অভিনয় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে—অভিনেতা আর লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে কীর্তি রেখে গেছেন, তা বহু বছর মানুষকে ছুঁয়ে যাবে।

ষাটের দশকে তিনি শুধু সিনেমা দিয়েই আলোচনায় আসেননি। সুদর্শন চেহারা, ফ্যাশন সেন্স, আর প্রেমের গল্প নিয়েও ছিলেন মানুষের মুখে মুখে। অভিনেত্রী জুলি ক্রিস্টির সঙ্গে তার প্রেমকাহিনী নাকি বিখ্যাত গান ওয়াটারলু সানসেট-এর লাইন ‘টেরি মিটস জুলি’কেও অনুপ্রাণিত করেছিল। আবার সুপারমডেল জিন শ্রিম্পটন-এর সঙ্গে তার সম্পর্কও অনেকদিন ছিল খবরের শিরোনামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here