বাংলাদেশের মতো একটি অঞ্চলে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষ্যমান একটি অবস্থা। যা সকাল থেকে দুপুরের মধ্যেই পরিবর্তন যোগ্য ভুমিকায় থাকতে পারে। তাই এই দেশের মানুষের জন্য আবহাওয়ায় চোখ রাখা খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়।
আবহাওয়ার পূর্বাভাস
বর্তমানে দেশের বেশ কিছু স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত-বজ্রপাত এবং সাথে বেশ কিছু স্থানে প্রচন্ড গড়ম লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশি কিছুদিন প্রচন্ড গড়মের মাধ্যমে যেন বৃষ্টির একটি বিশেষ আগাম বার্তা দিয়ে যাচ্ছিল, আবার এখন চলমান যে স্থানগুলোয় বেশ খানিকটা গড়ম দেখা যাচ্ছে, সে সকল স্থানেও বৃষ্টির তালিকায় দেখা যাচ্ছে। আমরা আগামী কিছু দিনের আবহাওয়ার পূর্বাভাস তালিকায় রেখেছি।
প্রবাহ – ধেয়ে আসছে ভয়াবাহ এই বৃষ্টি বলয়টি দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে ও দক্ষিণ অঞ্চলে বেশি প্রভাব ফেলতে পারে। এবং সেই সাথে উজানে ভারী বর্ষণ এর ফলে রংপুর ও রাজশাহী অঞ্চলের নদ-নদীর পানি বেড়ে ফুলে উঠতে পারে। এই বলয়টি প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়। অর্থাৎ এই বৃষ্টির প্রভাব প্রায় সারা দেশে ছড়িয়ে না পড়লেও প্রায় দেশের অধিকাংশ স্থানেই এর প্রভাব দেখা যাবে বলে ধারনা করা হচ্ছে।
দেশের প্রায় ৬০-৭০ শতাংশ অঞ্চলেই এই বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে, সেই সাথে বিশেষ কিছু স্থানে এর প্রভাব অনেক বেশি ভয়াবাহ রূপ নিতে পারে এবং ভারী বৃষ্টি ও ভারী বজ্রপাত হতে পারে।
যে সকল অঞ্চলে এই বৃষ্টির প্রভাব বেশি পরিমাণে দেখা যেতে পারে
রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল এর অন্তরভুক্ত স্থানগুলোয় এই বৃষ্টির অধিক চাপ দেখা যেতে পারে, সেই সাথে ঢাকা বিভাগ এর বেশ কিছু অঞ্চলেও এর বেশ প্রভাব হতে পারে বলে ধারনা করা যাচ্ছে। বাকি বিভাগগুলোয় এর মাধ্যম পর্যাের প্রভাব দেখা যেতে পারে।
- ঢাকা ১২০-১৭০ মিলিমিটার, গড়ে ৪দিন
- খুলনা ১৬০-২১০ মিলিমিটার গড়ে ৪ দিন
- বরিশাল ১৫০-১৭০ মিলিমিটার গড়ে ৩ দিন
- সিলেট ৮০-১৩০ মিলিমিটার গড়ে ৪ দিন
- ময়মনসিংহ ১৪০-২০০ মিলিমিটার গড়ে ৪ দিন
- রাজশাহী ১৭৫-২৫০ মিলিমিটার গড়ে ৩ দিন
- রংপুর ২৮০-৩৮৫ মিলিমিটার গড়ে ৪ দিন
- চট্টগ্রাম ৮০-২০০ মিলিমিটার গড়ে ৩ দিন।
তাছাড়াও এই বৃষ্টির সাথে আরো বিশেষ কিছু সতর্কতা দেখা দিতে পারে, যা সময়ের সাথে সাথে আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো।
চলতি মাসে (অক্টোবর) বঙ্গপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধশের আশঙ্খা আছে। নিম্নচাপটি ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের রূপে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোয় প্রবাহ হতে পারে।
এই সময়ের উপরে ভিত্তি করে আমরা বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে এই তথ্যগুলো পেয়েছি, সময়ের সাথে সাথে এর বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে। আমরা আপনাদের সর্বাক্ষনিক আপডেট দেওয়ার চেষ্টা করবো।

