apple iphone 17 pro max হঠাৎ কেন আলোচনায়?

0
195
apple iphone 17 pro max
apple iphone 17 pro max

apple iphone 17 pro max বাজারে আসতে চলেছে খুব তারাতারি। ঠিক প্রতিবছরের ন্যায় এবারেও এই apple iphone 17 pro max অ্যাপেলের বাজারে চমক রাখতে চলেছে। এটি অ্যাপেলের সর্বাধীক লেটেস এবং উন্নত প্রযুক্তি সমৃদ্ধ একটি প্রোডাক্ট হিসেবে ২০২৫ এ মার্কেটে নামতে চলেছে। তবে হঠাৎ হঠাৎ এই ধরনের ডিভাইসের কিছু কিছু বিষয়ে আলোচনা উঠে আসে, যদি এটি রিলিস এর সময় এখন নয়। তবে বর্তমানে লিকড হওয়া সকল তথ্য আলোচনায় নিয়ে এসেছি আমরা।

apple iphone 17 pro max এ নতুন কি কি থাকবে

প্রতিবছর ই অ্যাপেল তাদের নতুন নতুন কিছু উন্নতির চেষ্টা করে যাচ্ছে। সেই দিক থেকে এবছরও হয়তোবা আশা করা যায় পুরনো যে সকল সফটওয়্যার এবং হার্ডওয়্যার ছিল, সোগুলোতে পর্যাপ্ত আপডেট রাখার চেষ্টা করবে এবং নতুন বিশেষ হার্ডওয়্যার আপডেট এবং সফটওয়্যার আপডেট যুক্ত করবে।

এবছর ২০২৫ এর apple iphone 17 pro max এ নতুন হিসেবে বিশেষ করে কিছু ফিচার পাওয়া যেতে পারে, তবে এই ফিচারগুলো এখনও Apple-এর অফিসিয়ালভাবে নিশ্চিত নয়, তবে বিশ্বস্ত লিক ও রিপোর্ট অনুযায়ী এগুলো খুব সম্ভবত iPhone 17 Pro Max-এ দেখা যাবে।

  • আগের প্রো মডেলের তুলনায় আরও হালকা ও পাতলা হবে
  • টাইটানিয়াম বডি আরও টেকসই এবং প্রিমিয়াম লুক দিবে
  • বড় সেন্সর ও উন্নত নাইট মোড
  • ৮K ভিডিও রেকর্ডিং সাপোর্ট
  • উন্নত AI
  • আরও ফাস্ট, শক্তিশালী এবং ব্যাটারি
  • গেমিং, AI প্রসেসিং, এবং ভিডিও এডিটিং হবে অনেক স্মুথ
  • আনুমানিক ৪৮০০mAh থেকে ৫০০০mAh পর্যন্ত ব্যাটারি
  • দ্রুত চার্জিং প্রযুক্তি ৩০W বা তার বেশি
  • ৬.৭ ইঞ্চির LTPO Super Retina XDR OLED ডিসপ্লে
  • কিছু রিপোর্টে বলা হয়েছে, Face ID সেন্সর স্ক্রিনের নিচে যাবে
  • আরও ফাস্ট ডাউনলোড স্পিড ও লো লেটেন্সি
  • অতিরিক্ত গরম হবে না
  • নতুন Lock Screen কাস্টমাইজেশন

তবে যাই হোক না কেন, সর্বাধীক চেষ্টায় থাকবে অ্যাপেল তাদের অবস্থান থেকে ভালো ফলাফল করার জন্য। আর বিশ্ব বাজারে ভয়াবাহ রূপে প্রতিযোগিতায় রয়েছে বর্তমান অ্যাপেল।

iPhone 17 Pro Max: সম্ভাব্য কিছু সমস্যা

যেমন কিছু ভালো থাকে, সেই সাথে আবার কিছু খারাপের ও জন্ম হতে পারে। তাই সম্ভব্য সমস্যাগুলো নিয়ে সংক্ষেপে ধারনা দেওয়া হলো। তবে লিরিস না হওয়া পর্যন্ত এর সঠিক অনুমান করা কঠিন।

টাইটানিয়াম বডি ও অ্যাডভান্সড ক্যামেরা সেন্সরের কারণে কোনো ক্ষতি হলে মেরামতের খরচ অনেক বেশি হতে পারে। যদি ফেস স্ক্যানার এর স্থান পরিবর্তন হয়, বা কোন সেন্সর (ব্যাবহৃত) বরিবর্তন হয়, তাহলে কিছুটা প্রাথমিক বিরক্তি বোধ হতে পারে।
iPhone 15 সিরিজে যেভাবে কিছু দেশে শুধুমাত্র eSIM দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে iPhone 17 Pro Max-এও ফিজিক্যাল SIM স্লট বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে ফিজিক্যাল স্লট দেওয়ার সম্ভবনা অনেক গুণ বেশি ই থাকবে।

apple iphone 17 pro max বাংলাদেশে দাম কত

যেহেতু অফিশিয়াল ভাবে এর মূল্য বা ডিভাইস সংক্রান্ত তেমন কোন বিশেষ তথ্য প্রকাশ করা হয়নি এখনো। তাই আমরা এই বিষয়ে সম্পুর্ন রূপে সঠিক তথ্য প্রকাশ করতে ব্যার্থ। তবে ধারনা অনুযায়ী এবং বিশেষঞ্জদের মাধ্য়মে পাওয়া তথ্যের সূত্রে বাংলাদেশের বাজারের সাথে তাল মিলিয়ে আনুমানিক মূল্যের তালিকা দেওয়া হলো, যা মূলত বিভিন্ন ভেরিয়েশনের উপরে নির্ভরযোগ্য।

তবে কর যুক্ত হয়ে এই দামের থেকেও কম বেশি হবে। আর সঠিক দাম প্রাকিশত হলে আমাদের টিম থেকে এই পোস্টে আপডেট করে দিবেন।

📊 iPhone 17 Pro Max – বাংলাদেশে ভেরিয়েশন অনুযায়ী সম্ভাব্য দাম

📦 স্টোরেজ ভেরিয়েশন 🇧🇩 সম্ভাব্য দাম (BDT) 💡 মন্তব্য
256GB ৳১,৬২,৯৯৯ থেকে শুরু সবচেয়ে জনপ্রিয় ভেরিয়েশন
512GB ৳১,৮৯,৯৯৯ থেকে হেভি ইউজারদের জন্য উপযুক্ত
1TB ৳২,১৯,৯৯৯ থেকে ভিডিও এডিটর ও প্রো লেভেল ইউজারদের জন্য

📝 নোট:
– উপরের দামগুলো আনঅফিশিয়াল (প্রি-অর্ডার অথবা গ্রে মার্কেট অনুযায়ী)।
– ডলার রেট ও আমদানি ট্যাক্স অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে।
– অফিসিয়াল শোরুমে দাম কিছুটা বেশি হতে পারে।

apple iphone 17 pro max রিলিস তারিখ

অধীর আগ্রহে বসে আছে অনেক ডিজিটাল পন্যের প্রেমিকরা। সেই সাথে অ্যাপেল গেজেট ব্যবহার কারীদের তো যেন আর আগ্রহের শেষ নেই। আর অ্যাপেল হেটার রাও সমস্যা খুজতে অপক্ষে করতেছে।

যাই হোক অধীর আগ্রহের অবসান ঘটিয়ে বাজারে ঠিক ই সময় মতো চলে আসবে। iPhone 17 Pro Max এর সম্ভাব্য রিলিজ ডেট সম্পর্কে সর্বশেষ তথ্য অনুযায়ী, Apple তাদের নতুন iPhone 17 সিরিজের ঘোষণা ২০২৫ সালের সেপ্টেম্বরের ১১ থেকে ১৩ তারিখের মধ্যে দিতে পারে। সাধারনত তারা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পন্যগুলো রিলিস করে থাকে।

তবে কিছু কিছু সূত্রের মাধ্য়মে iPhone 17 Pro Max-এর বিক্রি ২০২৫ সালের সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হতে পারে বলা হয়েছে। আর আন্তর্জার্তিক বাজারে রিলিস হওয়ার ১-২ সপ্তাহের মধ্যেই হয়তোবা এটি বাংলাদেশের বাজারে আসতে পারে।

iPhone 17 Pro Max এর প্রি-অর্ডার তারিখ

প্রি-অর্ডার শুরু: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার) – বাজারে পাওয়া যাবে: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার)

এটি শুধু মাত্র যে সকল দেশে সরাসরি অ্যাপেল তাদের পন্য বিক্রি করে সেই সকল দেশেই পাওয়া যাবে। এই তালিকায় বাংলাদেশ থাকবে না। তবে বাংলাদেশেও হয়তোবা রিলিসের পরবর্তি সময়ে কিছু কিছু ইনপুট কোম্পানি প্রি অর্ডারের ব্যাবস্থা করতে পারে, যা রিলিস হওয়ার পর থেকে বাংলাদেশে আসার আগে পর্যন্ত চলমান থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here