১২০০ টাকার গ্যাস মিলছে না ২১০০ টাকায়ও

0
57
গ্যাসের দাম
গ্যাসের দাম

গত মাসেও যেই সিলিন্ডের ভর্তি গ্যাস মাত্র ১২০০ টাকার মধ্যেই ছিল। যা প্রায় সবার ই নাগালের মধ্যে ছিল, হুট হুট করেই সেই গ্যাস ২৬ এর শুরুতে এসে ২১০০ টাকায় অফার করে তাও মিলছে না সাধারন বাজারের গ্যাসের দোকানগুলোতে।

জঘন্যতম ভাবে বাংলাদেশের অর্থনীতিতে হানা পড়তেছে। মাত্র সামান্য কিছু সিন্ডিকেটের মাধ্যমেই আটকে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার। হুহ হুহ করেই বেড়ে চলেছে দাম। সাধারন মানুষ হাহাকার করে যাচ্ছে, আংশিক জনগন এখন বিদ্যুতিক বিভিন্ন রান্নার ডিভাইসের দিকে ঝুকেছে। গ্যাসের মূল্য বাড়ায় সাধারন মানুষ যারা গ্যাসের উপরে তাদের রান্নার জন্য নির্ভরযোগ্য রয়েছে, তারা এখন গ্যাসের বাজারে যেতেও ভয় পাচ্ছে।

অন্যদিকে এভাবে চলতে থাকবে অনেক যানবাহন এবং অনেক কলকারখানা বন্ধ হয়ে যেতে পারে। সেই সাথে আবার বিদ্যুতিক ডিভাইসগুলোর দাম ও বেড়ে যেতে পারে কয়েকগুন আর বিদ্যুত সংকট ও বিদ্যুতের দাম বাড়ার আশখ্যাও রয়েছে।

বাংলাদেশের এই করুন অবস্থার পেছনে বাংলাদেশের রাজনীতির রয়েছে বড় একটা কারন, সাধারনত রাজনীতির সুযোগ নিয়েই সিন্ডিকেটের এই কঠিন রূপ দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here