প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৬ এবং পরিক্ষা সংক্রান্ত তথ্য

0
111
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৬
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৬

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা জব হচ্ছে শিক্ষকতা। এই পেশায় এই সময়ে যেমন রয়েছে নিরাপত্তা ঠিক সেই রকম সম্মান ও রয়েছে। আর বিশেষ করে ইনকামের ব্যাপারেও রয়েছে বেশ ভালো সুযোগ, প্রাইভেট-টিউশনি, বিভিন্ন ডিউটি, কোর্স, কোচিং সহ আরো ইত্যাদি ইত্যাদি সুযোগ।

আবার কম খরচেই ভালোভাবে জীবন যাপন করার ও সুযোগও রয়েছে। বিশেষ করে স্টুডেন্টদের পক্ষ্য থেকে রয়েছে ভালোবাসা সম্মান ও বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের জন্য আমন্ত্রন এবং আয়োজন।

সব মিলিয়ে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় আর সম্মানযনক পেশার মধ্যে একটি হচ্ছে এই শিক্ষকতা পেশা। এর জন্যই বর্তমান ইয়ং-যুবকেরা বেশিরভাগই এই পেশায় নিযুক্ত হয়ে জীবন যাপন করার চেষ্টা করে। আর জীবনে জুড়ে একটা শান্ত-নিরপেক্ষ মুক্তির উপভোগ করতে চায়। বৃদ্ধ বয়সে সরকারি ভাতা তো থাকছেই। সব মিলিয়ে এই পেশার বর্তমান সময়ে অত্যান্ত মূলময় একটা অবস্থান হচ্ছে আমাদের সমাজে।

কিভাবে সহজে নিযুক্ত হতে পারেন প্রাইমারি শিক্ষক হিসেবে

প্রাথমিক ভাবে আপনাকে বুঝে নিতে হচ্ছে যে আপনি কোন ইভেন্টে যুক্ত হচ্ছেন না বরং আপনি একটা চাকরিতে যুক্ত হচ্ছেন। এজন্য আপনাকেও আপনার নিদির্ষ পদের লক্ষ্যে একাধীক প্রতিদন্ধী সাথে লড়াই করে স্থানটি পেতে হবে। তার জন্য আগে আপনাকে সেখানে আবেদন করে রাখাটা সবচেয়ে বেশি জরুরি।

আবেদন করার জন্য আপনাকে আমাদের বাংলাভোর সহ এই ধরনের বেশিরভাগ পত্রিকার দিকে নজর রাখতে হবে, যেখানে নিয়মিত চাকরির সকল খবর প্রকাশ করা হচ্ছে। এবং এই সকল পত্রিকার বিভিন্ন সোস্যাল প্রফাইল ও থাকে, সেখানেও ফলো করে রাখতে পারেন। তাহলে সেখান থেকেও এই নিত্যদিনের খবরগুলো পেতে পারেন। বিশেষ করে এই ওয়েবসাইটগুলোয় নটিফেকেশন সিস্টেম থাকে, সেগুলো অন করেও রাখতে পারেন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৬

দুইটা পর্যায়ে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রথমবারে প্রাইমারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তিতে প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের নিয়োগের জন্য যারা আবেদন করেছেন, তাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কাজ এখনো চলমান রয়েছে।

২০২৬ সালের প্রাইমারি শিক্ষক হিসেবে আগামীতে নিয়োগ দেওয়া হবে। এটি অন্তত আগামী ২ মাসের মধ্যেই আবেদনের তারিখ প্রকাশ করা হতে পারে। যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফেশিয়াল ওয়েবসাইটে জানানো হবে এবং একই ধারায় বিভিন্ন পত্রিকায় এটি প্রকাশিত হয়ে থাকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন করার নিয়ম

সাধারন ভাবেই সরকারি ওয়েবসাইটের দেওয়া আবেদনের লিংকে গিয়ে সেখানে থাকা ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরন করে নিতে হবে এবং সাবমিট করতে হবে। এবং আবেদনের সময় শুরু হলে আমরাও আবেদনের লিংকটি শেয়ার করবো। বিশেষ করে বলে রাখা ভালো, আবেদনের জন্য বিশেষ কিছু কাইটেরিয়া দেওয়া থাকে, সেগুলো নিচে আমরা দিয়ে রাখছি।

আবেদনের জন্য আপনাকে সঠিক ভাবে ফরম ফিলআপ করতে হবে ১১০ টাকা টেলিটক নাম্বারের মাধ্যমে পেমেন্ট করে আবেদন নিশ্চিত করতে হবে আর অবশ্যই SMS দেখে কনফর্ম করে নিবেন। আবেদন করার পরে পাওয়া SMS টি সংগ্রহ করে রাখবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদিঃ

  • ছবি ও স্বাক্ষর আপলোড করুন
  • ১১০ টাকা আবেদন ফি
  • ন্যূনতম স্নাতক পাস (যেকোনো বিষয়)
  • ডিগ্রী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী
  • প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছর
  • বাংলাদেশি নাগরিক হতে হবে
  • জাতীয় পরিচয় পত্র থাকতে হবে

বিশেষ কোটাধারীদের জন্য প্রয়োজনীয় আরো কিছু বিষয় রয়েছে, সেগুলো এগুলোর সাথে ফলো করতে হবে। তার মধ্যে রয়েছেঃ

  • মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর
  • নারী কোটা
  • মুক্তিযোদ্ধা কোটা
  • প্রতিবন্ধী কোটা
  • ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা

তবে অবশ্যই কোটার প্রমাণ সংক্রান্ত তথ্যদি ফরমের মধ্যে আপলোড করে দিতে হবে। অন্যাথায় আবেদন বাতিল করা হতে পারে।

প্রাইমারি নিয়োগের পরীক্ষা সংক্রান্ত তথ্য

সাধারনত কয়েকটি ধাপে যাচাই বাছাই করা হয়ে থাকে। তাই এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আগে থাকেই নিতে হবে। এর প্রস্তুতি না নিলে, হঠাৎ করে গেলেই ভালো কোন সম্ভবনা থাকবে না। সাধারনত পরিক্ষার নিয়মের মধ্যে রয়েছেঃ

  • MCQ পদ্ধতিতে
  • ১.৫ ঘণ্টা
  • বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান
  • মৌখিক পরীক্ষা
  • ভেরিফিকেশন ও নিয়োগ

প্রাইমারি নিয়োগের জন্য আসন সংখ্যা

প্রাইমারি শিক্ষক হিসেবে বিভিন্ন ধাপে কয়েকটি পদের মধ্যে নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে আমরা পদের সংখ্যা, নাম ও তার জন্য আসন সংখ্যা আর প্রতিদন্ধিও উল্লেখ করে দিয়েছি।

সহকারী শিক্ষক (Assistant Teacher), সরকারি প্রাথমিক বিদ্যালয়
শূন্য পদ: ১০,২১৯টি
বিভাগ: রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট (৬ বিভাগ)

পদ: সহকারী শিক্ষক
শূন্য পদ: ৪,১৬৬টি
বিভাগ: ঢাকা ও চট্টগ্রাম (২ বিভাগ)

১০ লক্ষের বেশি প্রার্থী, পদ: সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়

আমরা নিয়মিত প্রায় বড় বড় সরকারি চাকরির বিষয়ে আমাদের সাইটে তথ্য দিয়ে থাকি, তাই আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here