Monday, December 15, 2025
No menu items!
HomeInterNational - আন্তর্জাতিকজার্সি বিক্রিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ, পেছনে আল নাসর-মেসির মায়ামি

জার্সি বিক্রিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ, পেছনে আল নাসর-মেসির মায়ামি

- Advertisement -
- Advertisement -

বিশ্বজুড়ে ইউরোপীয় ফুটবলের সমর্থকের সংখ্যা যত বিশাল, তার মধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যেন এক আলাদা মাত্রা। ভক্তদের সেই ভালোবাসা এবারও প্রমাণ মিলল জার্সি বিক্রির পরিসংখ্যানে। ২০২৫ সালে সবচেয়ে বেশি ক্লাব জার্সি বিক্রির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

ফুটবল ইতিহাসে কখনো ম্লান হয়নি তারকা প্রভাব। বিশেষ করে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তা মানে সংশ্লিষ্ট ক্লাবের জার্সি বিক্রিতে ঝড়। দুজনের কোনো ক্লাবে যোগদান মানেই পৃথিবীর নানা প্রান্তে হঠাৎ করে সেই ক্লাবের সমর্থক সংখ্যা বেড়ে যাওয়া এবং জার্সি বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পাওয়া—এ যেন এখন রুটিন ঘটনা।

বর্তমানে সৌদি আরবের আল নাসরে খেলছেন রোনালদো, আর যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে আলো ছড়াচ্ছেন মেসি। দুজনের যোগ দেওয়ার পর থেকেই দুই ক্লাবের জার্সি বিক্রি আকাশ ছুঁয়েছে। তবুও প্রশ্ন ছিল—জনপ্রিয়তার দিক থেকে কার ক্লাব এগিয়ে?

ইউরোমেরিকাস স্পোর্ট মার্কেটিং-এর প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে, জার্সি বিক্রিতে সবাইকে ছাড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ, যাদের জার্সি বিক্রি হয়েছে ৩.১ মিলিয়নেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা (২.৯ মিলিয়ন)।

আর মেসির ক্লাব ইন্টার মায়ামি তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে ২.১ মিলিয়ন জার্সি বিক্রি করে। শীর্ষ পাঁচে থাকা একমাত্র নন-ইউরোপিয়ান দলও এটি। অন্যদিকে রোনালদোর ক্লাব আল নাসরের জার্সি বিক্রি হয়েছে মাত্র ১.২ মিলিয়ন। এছাড়া তালিকার বাকি দুটি স্থান দখল করেছে প্যারিস সেন্ট-জার্মেই (২.৫ মিলিয়ন) ও বায়ার্ন মিউনিখ (২.৩ মিলিয়ন)।

রিয়াল মাদ্রিদ যেন আবারও প্রমাণ করে দিল—মাঠের সাফল্যের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও তারা অনন্য।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -