বাংলাদেশে এফটিপি সার্ভার কেন জনপ্রিয়?
বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর একটি। তাই এখানে বিশ্বের অনেক বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পরিচালনা করতে চায় না। বিশেষ করে নিজস্ব ডেটা সেন্টার বা বড় সার্ভার স্থাপন করা এখানে বেশ ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। সেই সাথে নেটফ্লিক্স (Netflix) বা অ্যামাজনের মতো বড় ওটিটি প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে তাদের সার্ভিস কিছুটা সীমিত করে রাখে। কারণ, এখানে অফিস মেইনটেনেন্স এবং কর্মীদের বেতন দেওয়ার খরচের তুলনায় তাদের সাবস্ক্রিপশন থেকে আয় অনেক ক্ষেত্রে কম হতে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশের সাধারণ দর্শকদের এখনো মুভি, ওয়েব সিরিজ বা এনিমে দেখার জন্য নিয়মিত টাকা খরচ করার মতো পর্যাপ্ত সামর্থ্য (Ability) গড়ে ওঠেনি। আবার অনেকের মানসিকতা হলো—ফ্রিতে পেলে কেন টাকা খরচ করব?
পেমেন্ট জটিলতা একটি বড় বাধা
যাদের টাকা দিয়ে দেখার ইচ্ছা আছে, তারাও অনেক সময় পারেন না। কারণ বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েতে (International Payment Gateway) পেমেন্ট করা বেশ কঠিন। সাধারণ ডেবিট কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করা যায় না, এর জন্য প্রয়োজন ডুয়েল কারেন্সি কার্ড বা পাসপোর্ট এনডোর্সমেন্ট, যা সবার পক্ষে জোগাড় করা সম্ভব হয় না।
মূলত এসব কারণেই বাংলাদেশে FTP Server বা বিডিআইএক্স (BDIX) সার্ভারের চাহিদা চাহিদার শীর্ষে রয়েছে। এফটিপি সার্ভারের মাধ্যমে ইউজাররা কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই এবং বাফারিং মুক্ত হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করে তাদের পছন্দের কন্টেন্ট উপভোগ করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. সব এফটিপি সার্ভার কি আমার পিসিতে চলবে?
না, সব সার্ভার সবার জন্য উন্মুক্ত নয়। আপনার ইন্টারনেট সংযোগ (ISP) যেই বিডিআইএক্স (BDIX) কানেক্টিভিটি প্রোভাইড করে, আপনি শুধু সেই সার্ভারগুলোতেই ঢুকতে পারবেন।
২. এফটিপি সার্ভার ব্যবহার করা কি নিরাপদ?
হ্যাঁ, সাধারণত এগুলো নিরাপদ। তবে কোনো ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করার পর অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেওয়া ভালো। মুভি দেখার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই।
৩. মোবাইল দিয়ে কি এফটিপি সার্ভারে ঢোকা যায়?
অবশ্যই। মোবাইলে ‘VLC Media Player’ বা ক্রোম ব্রাউজার ব্যবহার করে সহজেই এফটিপি সার্ভার ব্রাউজ করা যায় এবং মুভি দেখা যায়।
