জেনারেল ভিত্তিক কলেজের জন্য একাদশ শ্রেনিতে ভর্তির জন্য আবেদন চালু হয়েছে গতকাল থেকে এটি চলমান থাকবে আগামী ১০ আগষ্ট পর্যন্ত। তবে প্রাথমিক পর্যায়ে ২-৩ দিনের মধ্যে আবেদন করা হলে আশা করা যায় খুব সহজেই অ্যাপ্রুভ পাওয়া যেতে পারে।
একজন শিক্ষার্থী কতটি কলেজে আবেদন করতে পারবে?
একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। আর তার মধ্যে সবগুলোতে একই সাবজেক্টে বা ভিন্ন ভিন্ন সাবজেক্টে আবেদন করতে পারবেন। একই কলেজের জন্য একাধীক সাবজেক্ট নাও দেওয়া যেতে পারে।
প্রতিটি কলেজে আবেদন করার সময় তুমি ওই কলেজে যেসব গ্রুপ (Science, Humanities, Business Studies) আছে, সেগুলোর মধ্যে একটি নির্দিষ্ট গ্রুপ পছন্দ করে আবেদন করতে পারবে।
উদাহরণসহ বোঝানোর চেষ্টা করা হলোঃ
ধরো, তুমি ৭টি কলেজে আবেদন করছো।
- ঢাকা কলেজ – বিজ্ঞান বিভাগ (Science)
- নটরডেম কলেজ – বিজ্ঞান বিভাগ
- রাজউক কলেজ – ব্যবসায় শিক্ষা (Business Studies)
- ঢাকা সিটি কলেজ – মানবিক বিভাগ (Humanities)
- আদমজী কলেজ – বিজ্ঞান বিভাগ
- উইলস কলেজ – ব্যবসায় শিক্ষা
- ভিকারুননিসা – মানবিক বিভাগ
➡️ এখানে তুমি মোট ৭টি কলেজে আবেদন করেছো, এবং প্রতিটিতে একটি করে গ্রুপ সিলেক্ট করেছো। এটিই নিয়ম।
আবেদনের জন্য কি কি দরকার হয়
অবশ্যই কলেজে আবেদনের সময়ে তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাদির দরকার হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে,
- পরীক্ষার বছর (যেমন: ২০২৫)
- শিক্ষা বোর্ড (যেমন: Dhaka, Rajshahi, etc.)
- রোল নম্বর
- রেজিস্ট্রেশন নম্বর
- পাসের গ্রেড/জিপিএ
- অবশ্যই সচল নম্বর হতে হবে (যেখানে OTP বা কনফার্মেশন মেসেজ আসবে)
- একজন শিক্ষার্থীর জন্য একটি মোবাইল নম্বরই ব্যবহারযোগ্য
- যেখানে ভর্তি হতে চাও, সেই কলেজের EIIN নম্বর দরকার হবে (অনলাইনে তালিকা দেওয়া থাকে)
- এই EIIN নম্বর দিয়েই কলেজ সিলেক্ট করতে হয়
- প্রতিটি কলেজে আবেদন করার সময় নির্দিষ্ট একটি গ্রুপ সিলেক্ট করতে হবে
- আবেদন ফি: সাধারণত ১৫০ টাকা (প্রতিটি শিক্ষাবর্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী ঠিক হয়)
- ফি পরিশোধ করা যায় বিকাশ/নগদ/রকেট অথবা সোনালী ব্যাংক থেকে
- টাকা জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না
এর সাথে অতিরিক্ত হিসেবে দরকার হতে পারে যে সকল বিশেষ ডকুমেন্ট, সেগুলোর মধ্যে রয়েছে আরো কিছু কাগজ তা হলোঃ
- এসএসসি মার্কশিট (ফটোকপি)
- এসএসসি মূল সনদপত্র (ফটোকপি)
- জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদ
- পাসপোর্ট সাইজ ছবি (২ কপি)
- চরিত্র সনদপত্র (যদি কলেজ চায়)
তবে এগুলো অবশ্যক নাও হতে পারে। তাই এগুলো নিয়ে বেশি চিন্তা না করলেও চলবে। আমরা আশা করি তোমরা তোমাদের সকল প্রয়োজনীয় তথ্য এই নিউসে পেয়ে গেছো। আর বাকি যদি কোন কিছু প্রয়োজন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারো। একই সাথে মনে রাখবে, আমরা আগামীতে শিক্ষা প্রয়োজনীয় আরো অনেক তথ্য শেযার করবো, তাই ফলো করে রাখতে ভুল করো না।
আমাদের ভিন্ন পোস্টে আমরা শিক্ষা বৃত্তি বিষয়ক বিভিন্ন তথ্য রেখেছি, সেখান থেকে তোমরা শিক্ষা বৃত্তি কোন কোন প্রতিষ্ঠান দিবে সেগুলো সমন্ধে জানতে পারো। এবং সেখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সমন্ধেও জানতে পারো। তাই সেই পোস্ট টি মিস করবে না।

