জায়ান আহমেদ আসতেছে বসুন্ধরা কিংসে! কবে দেখা যাবে মাঠে?

0
263
জায়ান আহমেদ আসতেছে বসুন্ধরা কিংসে! কবে দেখা যাবে মাঠে?
জায়ান আহমেদ আসতেছে বসুন্ধরা কিংসে! কবে দেখা যাবে মাঠে?

বাংলাদেশের তরুণ ফুটবলার জায়ান আহমেদ এর নাম এখন বেশ আলোচনায়। সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তিনটা ম্যাচই খেলেছেন তিনি। উল্লেখযোগ্য ব্যাপার হলো—প্রতিটা ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন আর পারফরমেন্সে কোচ ও সমর্থকদের নজর কেড়েছেন।

এই ধারাবাহিক ভালো খেলার ফলেই এখন তার নতুন গন্তব্য হতে যাচ্ছে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। বিভিন্ন সূত্র বলছে, জায়ান ইতোমধ্যে কিংসে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা প্রায় শেষ করেছেন।

ভক্তদের বড় প্রশ্ন এখন—কবে থেকে দেখা যাবে জায়ানকে বসুন্ধরার জার্সিতে? আশা করা হচ্ছে, নতুন মৌসুম শুরু হলেই তাকে মাঠে নামতে দেখা যাবে।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, তরুণ এই ডিফেন্ডার যদি তার ফর্ম ধরে রাখতে পারে, তাহলে বসুন্ধরা কিংসের রক্ষণভাগে নতুন মাত্রা যোগ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here