বাংলাদেশের ওয়ালটন হয়ে গেল আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর

0
204
বাংলাদেশের ওয়ালটন হয়ে গেল আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর
বাংলাদেশের ওয়ালটন হয়ে গেল আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর

বাংলাদেশের আর্জেন্টিনা ফুটবল ভক্তরা খুশিতে বুকফাটার মত আনন্দিত। এবার লাল-সবুজ পতাকার পেছনে দেশের ক্রীড়াপ্রেমীদের আবেগ আরও ঘন হলো, কারণ তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (এএফএ) বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন-কে এক বছরের জন্য স্পন্সর হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

এই চুক্তি শুধু বাংলাদেশ অঞ্চলের জন্য। অর্থাৎ ওয়ালটন দেশের ভেতরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তাদের লোগো ব্যবহার করতে পারবে।

চুক্তির আওতায় লিওনেল মেসি ও অন্যান্য তারকাদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো, ফটোশুট করা এবং প্রচারণা চালানোর সুযোগও পাবে ওয়ালটন। ইতোমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ালটনের লোগো দেখা যাচ্ছে, যা আন্তর্জাতিক নামি ব্র্যান্ডের পাশে বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের আর্জেন্টিনা ফুটবল ভক্তদের মধ্যে গর্বের অনুভূতি চলছে। প্রথমবারের মতো দেশের কোনো প্রতিষ্ঠান আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল স্পন্সর হল। আগামি বিশ্বকাপেও কি ওয়ালটনের উপস্থিতি থাকবে—এই নিয়েও এখন আলোচনা হচ্ছে।

মেসি ভক্তরা মনে করছেন, এই সম্পৃক্ততা শুধু ব্র্যান্ডের জন্য নয়, দেশের ফুটবল ভাবমূর্তিকেও বিশ্বমঞ্চে তুলে ধরবে। ওয়ালটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষায় এখন বাংলাদেশের সব আর্জেন্টিনা ফুটবল ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here