থালাপতির সমাবেশে আহতদের ২ লাখ, নিহতদের ২০ লাখ করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা

0
143
থালাপতির সমাবেশে নিহতদের ২০ লাখ, ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা
থালাপতির সমাবেশে নিহতদের ২০ লাখ, ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা

ভারতের নামকরা অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ের এক সমাবেশে হঠাৎ ভিড়ের চাপে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তামিলনাড়ুর করুর এলাকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ওই জনসভায় অন্তত ৩৯ জন মানুষ প্রাণ হারান আর শতাধিক মানুষ আহত হন।

এই ঘটনার পর বিজয় নিজেই জানালেন নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা আর আহতদের প্রত্যেককে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিজয় বিষয়টা নিয়ে খুব কষ্ট পেয়েছেন। তিনি বলেছেন, যাদের সঙ্গে আমি সরাসরি দেখা করেছি, তাদের মুখ চোখে ভেসে উঠছে। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হবে না।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের ঘোষণা দেয়ার পাশাপাশি তদন্তের জন্য এক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে।

এদিকে পুলিশের দাবি, সভায় অতিরিক্ত ভিড় হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুরুতে আয়োজকেরা প্রায় ১০ হাজার মানুষের অনুমতি চেয়েছিল, কিন্তু মাঠে প্রায় তিনগুণ বেশি মানুষ ঢুকে পড়ে। তাছাড়া বিজয়ও সময়ের অনেক পরে অনুষ্ঠানে পৌঁছান, যেটা ভিড় সামলাতে বড় সমস্যা তৈরি করে।

ঘটনার পর থেকে থালাপতি বিজয়ের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তার বাসস্থানেও কড়া পাহারা বসানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here