বাধা ভেঙে গাজার পথে সুমুদ ফ্লোটিলার জাহাজ ‘দ্য ম্যারিনেট’

0
128
বাধা ভেঙে গাজার পথে সুমুদ ফ্লোটিলার জাহাজ ‘দ্য ম্যারিনেট’
বাধা ভেঙে গাজার পথে সুমুদ ফ্লোটিলার জাহাজ ‘দ্য ম্যারিনেট’

ইসরায়েলের টাইট টহল আর ধরপাকড় সামলেও গাজার পথে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। বহরের অন্য সব জাহাজ আগেই ইসরায়েলি নৌবাহিনী ধরে ফেললেও, এই একটা জাহাজ এখনও তাদের হাতে ধরা দেয়নি। তাই একে এখন মানবিক সহায়তার প্রতীক হিসেবেই দেখছে অনেকে।

শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়েছে, পোল্যান্ডের পতাকা টাঙানো জাহাজটা গাজা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আছে। তাতে আছেন ছয়জন মানবাধিকারকর্মী। সুমুদ ফ্লোটিলা কয়েক ডজন জাহাজ নিয়ে গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর মধ্যে ইসরায়েল ৪৪টির মধ্যে ৪৩টা জাহাজ আটক করে শত শত কর্মীকে বন্দরে নিয়ে গেছে। কেবল ‘দ্য ম্যারিনেট’ এখনও গাজার দিকে ছুটে চলেছে।
একটা সময় পথে যান্ত্রিক ঝামেলায় পড়লেও দ্রুত তা ঠিক করে ফেলা হয়। এখন এটি প্রায় ২ দশমিক এক ছয় নটিকাল মাইল গতিতে এগোচ্ছে। যোগাযোগ রক্ষায় জাহাজটি ভরসা করছে স্টারলিংক স্যাটেলাইটের ওপর।

আটক হওয়া জাহাজগুলোর পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে আশদোদ বন্দরে নিয়ে গেছে ইসরায়েল। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে ‘দ্য ম্যারিনেট’কে ঘিরে আন্তর্জাতিক মহলে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মানবাধিকারকর্মীরা বলছেন, যদি এই জাহাজ গাজায় পৌঁছাতে পারে, তবে তা অবরুদ্ধ মানুষদের জন্য হবে এক বিরাট প্রতীকী জয়। তবে আশঙ্কা আছে, শেষ মুহূর্তে ইসরায়েলি বাহিনী একে থামানোর চেষ্টা করতে পারে।

তথ্যসূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here