ভারতের বিপক্ষে রেকর্ড জয়: টি-টোয়েন্টিতে সেরা দল দক্ষিণ আফ্রিকা

0
107
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টি-টোয়েন্টি

ভারতকে হারিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের আধিপত্য প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজগুলোতে দলগুলো শেষ প্রস্তুতি যাচাই করছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫১ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে প্রোটিয়ারা।

এই জয়ের ফলে ভারতের বিপক্ষে সবচেয়ে সফল দল হিসেবে নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। কুড়ি ওভারের ম্যাচে দুই দলের মুখোমুখি ৩৩ লড়াইয়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার জয়ের সংখ্যা এখন ১৩। আগের শীর্ষস্থানধারী অস্ট্রেলিয়া ৩৭ ম্যাচে ১২ জয় নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। সমান ১২ জয় নিয়ে তালিকার পরের অবস্থানে আছে ইংল্যান্ড, আর নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের জয়ের সংখ্যা ১০টি করে।

গতকালের ম্যাচে আরেকটি বিরল ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পূর্ণ ১০ উইকেটই তুলে নেয় দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ। এর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ভারতের বিরুদ্ধে ৯ উইকেট নিয়েছিল। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পেসাররাও ভারতের ৯ ব্যাটারকে বিদায় করেছিল।

মুল্লানপুরের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২১৩ রান—যা জমাট বোলিংয়ের বিপক্ষে দুর্দান্ত সংগ্রহ। জবাবে ভারত ১৯.১ ওভারেই ১৬২ রানে থেমে যায়।
রানের হিসেবে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বড় হার; তাদের সবচেয়ে বড় পরাজয় ছিল ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানে।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, ধর্মশালায়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ভারত ১০১ রানের ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে এলো উল্টো চিত্র—এখন সব নজর শেষ ম্যাচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here