Monday, December 15, 2025
No menu items!
HomeInterNational - আন্তর্জাতিকপাকিস্তানের রাজধানীর আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের রাজধানীর আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

- Advertisement -
- Advertisement -

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালত ভবনের প্রবেশপথের কাছে পার্ক করা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, বিস্ফোরণের প্রকৃতি এখনও পরিষ্কার নয়। ইসলামাবাদ মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেন, “আমরা তদন্ত করছি এটি বোমা বিস্ফোরণ, না অন্য কোনো ধরনের দুর্ঘটনা ছিল। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।”

বিস্ফোরণটি ঘটে আদালতের মূল ফটকের কাছেই, যেখানে প্রতিদিন অসংখ্য মামলাকারী, আইনজীবী ও দর্শনার্থীর উপস্থিতি থাকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহতদের মধ্যে কয়েকজন আইনজীবীও রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বিস্ফোরণের পরপরই আদালত ভবনের কার্যক্রম স্থগিত করা হয় এবং ভবনটি পুরোপুরি খালি করে দেওয়া হয়। আদালতের ভেতরে থাকা লোকজনকে পেছনের দরজা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আদালত প্রাঙ্গণের বাইরে একটি পুড়ে যাওয়া গাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। চারপাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা গেছে।

ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), প্রধান কমিশনার এবং ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা নিহত ও আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

সূত্র: আল জাজিরা

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -