সাগরিকার গোলবন্যায় ভেসে গেল নেপাল, শিরোপা উঠল বাংলাদেশের মুকুটে!

0
363

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশী মেয়েদের অগ্রযাত্রা অব্যাহত।
ফুটবল মাঠে যেন ঝড় তুলে দিলেন সাগরিকা! একাই নেপালের জালে বল জড়ালেন ৪ বার। এই গোলবন্যায় নেপালকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ নারী দল।‎

নিষেধাজ্ঞায় বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলের আগের তিন ম্যাচে সাগরিকা ছিলেন দর্শক। তাঁকে ছাড়া ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে ঠিকই, কিন্তু আক্রমণে দুর্বলতা চোখে পড়েছে প্রকটভাবে। নিষেধাজ্ঞা কাটিয়ে আজ সেই সাগরিকা নেমেই দেখালেন পায়ের জাদু। নেপালের জালে ৪ গোল দিয়ে ম্যাচটাকে নিজের করে নিয়েছেন (১৭) বয়সী এই ফরোয়ার্ড।

প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় মনোযোগী ছিল বাংলাদেশ। বল দখল, পাসিং, এবং গোলের খেলা—সবদিকেই আধিপত্য বিস্তার করে সাগরিকারা। বিশেষ করে সাগরিকা নিজেই যেন একাই খেলায় পার্থক্য গড়ে দেন।

সাগরিকার ভাষায়
এই জয় আমাদের দেশের, আমাদের দলের। আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছি,” বললেন ম্যাচশেষে সাগরিকা।

বাংলাদেশ দলের কোচের মন্তব্য
সাগরিকা আজ প্রমাণ করে দিলেন কেন তিনি আমাদের সেরা স্ট্রাইকার। তবে পুরো দল মিলে আমরা আজকের জয় ছিনিয়ে এনেছি।
বাংলাদেশ নারী ফুটবল আর পেছনে তাকানোর নয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here