বিমান বিধ্বস্তের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। কিন্তু ঘটনাস্থলে পৌঁছেই শিক্ষার্থীদের তোপের মুখে ড. আসিফ নজরুল । এ সময় উপদেষ্টা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে কলেজের ৫ নম্বর ভবনের দিকে আসেন তিনি। তখনও শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এদিকে, ছয় দফা দাবিতে দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

