Monday, December 15, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরতত্ত্বাবধায়ক সরকার ফিরছে: চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর রায়ের ঘোষণা

তত্ত্বাবধায়ক সরকার ফিরছে: চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর রায়ের ঘোষণা

- Advertisement -
- Advertisement -

বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও চালু হচ্ছে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন (ত্রয়োদশ) বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

রায় ঘোষণার সময় আদালতকক্ষে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এর আগে ১১ নভেম্বর এ সংক্রান্ত শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করে আদালত। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন যে— তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও, আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর তার পরের নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে।

২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিলেন তৎকালীন আপিল বিভাগ। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আবারও এ বিষয়ে নতুন আইনি লড়াই শুরু হয়।

চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করেন আদালত এবং আপিল করার অনুমতি দেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -