ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের

0
77
তারেক রহমান খাল খনন কর্মসূচি
তারেক রহমান খাল খনন কর্মসূচি

বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে কৃষিখাতকে শক্তিশালী করার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৮ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,

“জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে আমরা নতুনভাবে পুনরায় শুরু করবো।”

তিনি জানান, খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রণে সুবিধা পাওয়া যায়, অন্যদিকে সেচব্যবস্থা উন্নত হওয়ায় কৃষি উৎপাদনও বাড়ে। জিয়াউর রহমানের আমলে এক মাঠে তিনটি ফসল ফলানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় ইতোমধ্যে যুক্ত করা হয়েছে।

প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনার ইঙ্গিত

তারেক রহমান জানান, প্রবাসীদের স্বার্থরক্ষায় বিএনপি বেশ কিছু নতুন উদ্যোগ নিতে চায়। তিনি বলেন,

“রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থান ও বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা প্রবাসী শ্রমিকদের অধিক নিরাপত্তা, দক্ষতা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করবো।”

তরুণদের জন্য প্রযুক্তি ও ভাষা শিক্ষার ওপর জোর

সভায় তরুণদের প্রযুক্তি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন বিএনপির এই নেতা। তারেক রহমান বলেন,

“প্রযুক্তিগত দক্ষতা থাকলে তরুণেরা আরও বেশি আয়ের সুযোগ পাবে। পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করলে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পথ আরও উন্মুক্ত হবে।”

তিনি দাবি করেন, বিএনপি মানুষের জীবনমান উন্নত করতে নানা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here