পাকিস্তানি রুবিনার ক্যামেরায় বাংলাদেশ 

0
354
Robina Maroof
Robina Maroof

মাথায় হিজাব আর শাড়ি পরা দেখলে তাকে বাঙালি নারী মনে হতে পারে। কিন্তু জন্মসূত্রে তিনি পাকিস্তানের নাগরিক— নাম রুবিনা মারুফ। বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বললেও তিনি পাকিস্তানি। তবে বাংলাদেশের প্রতি রয়েছে তার গভীর টান।

রুবিনা বলেন, “বাংলাদেশকে ভালোবাসার কারণ এখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, অতিথিপরায়ণ মানুষ আর সুস্বাদু খাবার। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আমাকে মুগ্ধ করেছে।”

পাকিস্তানের হাতে গোনা কয়েকজন নারী ব্লগারের মধ্যে রুবিনা অন্যতম। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে ৮১ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় তিনি সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে গিয়ে ভিডিও ধারণ করেন।

সম্প্রতি প্রথমবারের মতো বাবার বাড়ি খুঁজে যশোরে যান তিনি। সেখানে খুঁজে পান তার দাদার বাড়ি শেখেরগাঁওয়ে। রুবিনা জানান, পরিবারের ভালোবাসা আর আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে ইলিশ মাছ, ভাটা, সবজি আর কাচ্চি বিরিয়ানি একসঙ্গে খাওয়ার অভিজ্ঞতা অন্যরকম। আমও খুব সুস্বাদু। গার্লদের জন্য এখানে ফুচকা, গোলগাপ্পা, বুনানির খাবার ভীষণ আকর্ষণীয়।

রুবিনা আরও জানান, যশোর এমএম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তার দাদা আবদুল হাই। কলেজ ভবনে দাদার ছবি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কলেজ কর্তৃপক্ষও তাকে যথেষ্ট সম্মান দিয়ে বরণ করে নেয়।

বাংলাদেশ ভ্রমণ নিয়ে রুবিনা বলেন, আমি একশো শতাংশ বাংলাদেশ ভ্রমণ রেকমেন্ড করব। এ দেশের ইতিহাস, ঐতিহ্য আর মানুষের ভালোবাসা সত্যিই অনন্য।