Monday, December 15, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরতিন বন্ধুর বাড়ি ফেরা হলো না, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু

তিন বন্ধুর বাড়ি ফেরা হলো না, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু

- Advertisement -
- Advertisement -

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে তিন তরুণ প্রাণ হারিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চামটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তুহিন ও শিমুল মারা যান। গুরুতর আহত অবস্থায় মারুফকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিন বন্ধুই ছিল প্রাণবন্ত ও পরস্পরের খুব ঘনিষ্ঠ। তাদের এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -