Monday, December 15, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

- Advertisement -
- Advertisement -

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করার বিষয়ে তাদের আশা রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “গণভোট নিয়ে এখনো বড় পরিসরে প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণায় নামবে। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশের নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, “পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী সবাই সক্রিয়ভাবে কাজ করছে। মাঝে মাঝে কিছু ছিনতাই বা অপরাধের ঘটনা ঘটলেও এগুলো বিচ্ছিন্ন—সামগ্রিক পরিস্থিতি দ্রুতই আরও ভালো হবে।”

মক ভোটিং আয়োজন সম্পর্কে সিইসি বলেন, গত পনের বছরে অনেক মানুষ নিজেরা ভোট দেওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষভাবে দেখেনি। তাদের কাছে ভোট প্রদানের পদ্ধতি পরিচিত করতে এবং দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে তা যাচাই করতেই এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -