ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রতি সংহতি প্রকাশ করতে ঢাকায় র্যালি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।
সংগঠনের মুখপাত্র আশরেফা খাতুন এর সঞ্চালনায় সমাপনী সমাবেশে ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান বলেন—
“শাহবাগ থেকে যে যাত্রা শুরু হয়েছে, সেটা একদিন নেপাল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার হয়ে ফিলিস্তিনেও পৌঁছাবে। ফিলিস্তিন শুধু মানচিত্রের একখণ্ড জমি না—ফিলিস্তিন হলো একটা অনুভূতি। আমরা সবাই নির্যাতিত ফিলিস্তিনি মনে করি নিজেদের। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, আমরাও লড়াই থামাবো না।”
এ সময় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, আর ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন। বক্তারা একসুরে বলেন—“আমরা সুমুদ ফ্লোটিলার পাশে আছি, তাদের সংগ্রামের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আর সংহতি থাকবে।

