Monday, December 15, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরগুম–নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

গুম–নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

- Advertisement -
- Advertisement -

গুম ও নির্যাতন সম্পর্কিত আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ শুনানি নির্ধারিত রয়েছে। দিনের শুরুতেই ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে আটক ১০ সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের দিনয় ধার্য ছিল। পলাতক আসামিদের জন্য আদালত কর্তৃক স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে।

কী অভিযোগ?

মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের শাসনামলে গুম, নির্যাতন, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত সেনা কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে।

আশুলিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণও আজ

এদিকে, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানো ও ৭ জনকে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণও একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। আদালতে হাজির করা হয় এ মামলার গ্রেফতার ৯ আসামিকে।

এই মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল আদালতে রাজসাক্ষী হয়ে নিজের জবানবন্দি প্রদান করেছেন বলে জানা গেছে।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -