নির্বাচন তফসিল ঘোষণাকে ঘিরে কঠোর নিরাপত্তা, সড়কে চলাচল সীমিত

0
85
জাতীয় সংসদ নির্বাচন তফসিল ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন তফসিল ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনের সড়কে সাধারণ চলাচল সীমিত করা হয়। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কমিশনে প্রবেশের আগে প্রত্যেককে পরিচয় নিশ্চিত করতে হচ্ছে। প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাউকে ভবনে ঢুকতে দেয়া হচ্ছে না। প্রধান সড়ক থেকেই নিরাপত্তার এই কঠোরতা চোখে পড়ে।

ইসি সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে তফসিলের আনুষ্ঠানিক ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন জাতির উদ্দেশে এ ঘোষণা দেবেন।

তফসিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ, মনোনয়নপত্র উত্তোলন–জমা–প্রত্যাহারের সময়সূচি প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রার্থীদের আচরণবিধি, ভোটারদের জন্য নির্দেশনা এবং নির্বাচন পরিচালনা–সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here