বৃহস্পতিবার সন্ধ্যায় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

0
119
জাতীয় সংসদ নির্বাচন তফসিল ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন তফসিল ২০২৫

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের প্রতীক্ষার অবসান হচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন

ইসি সচিব আখতার আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সিইসি তার ভাষণে নির্বাচন আয়োজনের সব নির্দেশনা ও সময়সূচি জানিয়ে দেবেন।”

কোন আসনে নির্বাচন?

এ পর্যন্ত সিদ্ধান্ত— ৩০০টি আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে
তবে বাগেরহাট ও গাজীপুরের দুটি আসন সীমানা নির্ধারণ নিয়ে আদালতে ঝুলে আছে। আদালতের আদেশ পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সচিব।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

তফসিল ঘোষণার আগে সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে বৈঠক করে।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

রেকর্ডেড ভাষণ প্রচার হবে সন্ধ্যায়

তফসিল ঘোষণার ভাষণটি বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার কর্তৃপক্ষ ইসিতে এসে রেকর্ড করে নিয়েছে। এই রেকর্ডেড ভাষণই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচার হবে।

এবারই প্রথম— রেকর্ডিংয়ের দিনই তফসিল ঘোষণার বদলে পরদিন আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে, যা প্রচলিত রেওয়াজ থেকে ভিন্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here