Monday, December 15, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবর১৬ উইকেট পতনে উত্তেজনা চরমে: ইডেন গার্ডেনে চালকের আসনে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট

১৬ উইকেট পতনে উত্তেজনা চরমে: ইডেন গার্ডেনে চালকের আসনে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট

- Advertisement -
- Advertisement -

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্টে চলছে দারুণ উত্তেজনা। দুই দিনেই মোট ২৭টি উইকেট পতনের ম্যাচে পুরো নিয়ন্ত্রণ এখন বোলারদের হাতেই। প্রথম দিনে ১১টি উইকেট পড়লেও দ্বিতীয় দিন ছিল আরও নাটকীয়—এই দিনে আউট হয়েছেন ১৬ ব্যাটার। ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝাই যাচ্ছে, তৃতীয় দিনেই ফল চলে আসতে পারে সিরিজের প্রথম টেস্টে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ করা ১৫৯ রানের জবাবে আজ ভারত অলআউট হয় ১৮৯ রানে। মাত্র ৩০ রানের লিড নিয়ে ব্যাট করতে নামা প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসেও বড় বিপদে পড়ে। দিনের শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৯৩, অর্থাৎ মোট লিড ৬৩ রান। হাতে থাকা তিন উইকেট নিয়ে আগামীকাল কত রানের লক্ষ্য দাঁড় করায়, সেটিই এখন দেখার বিষয়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকার ওপরে। দলীয় ১৮ রানে রায়ান রিকেলটনকে ফিরিয়ে শুরুটা ভালো করেনি তারা। এরপর বেশি সময় উইকেটে থাকতে পারেননি ওপেনার এইডেন মার্করামও—জাদেজার বলে ৪ রান করে ফেরেন তিনি।

এরপর পরপর উইকেট তুলে নেন রাভীন্দ্র জাদেজা। তার শিকার হন উইয়ান মুল্ডার ও টনি জর্জি। স্কোরবোর্ডে তখন দক্ষিণ আফ্রিকার রান মাত্র ৪০/৪—প্রোটিয়ারা পড়ে যায় বড় বিপাকে।

এই অবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেন ও মার্কো ইয়ানসেন কেউই। ৯১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসে অতিথি দল। দিনের শেষে বাভুমা অপরাজিত ২৯ রানে, আর তার সঙ্গী করবিন বশ ১ রানে খেলছেন।

দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিন ত্রয়ীর দাপট ছিল চোখে পড়ার মতো—
জাদেজা নেন ৪ উইকেট, কুলদীপ ২টি এবং অক্ষর প্যাটেল ১টি

এর আগে দিন শুরু হয় ভারতের ১ উইকেটে ৩৭ রান নিয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার কে এল রাহুল ও ওয়াশিংটন সুন্দর সতর্কভাবে ইনিংস শুরু করলেও জুটি বেশিক্ষণ টেকেনি। ২৯ রানে সুন্দর ফেরেন স্লিপে ক্যাচ দিয়ে।

এরপর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন শুভমন গিল। রাহুলও ইনিংস বড় করতে পারেননি—৩৯ রানে কেশব মহারাজের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। লাঞ্চের আগেই ২৭ রানে আউট হন ঋশভ পন্ত।

লাঞ্চের পর ভারতের ইনিংস ভেঙে পড়ে আরও দ্রুত। ১৭১ ও ১৭২ রানে পরপর ফেরেন জাদেজা (২৭) ও কুলদীপ (১)। শেষ পর্যন্ত সব ব্যাটার মিলে ১৮৯ রানের বেশি তুলতে পারেননি ভারত।

দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার নিয়েছেন ৪ উইকেট এবং মার্কো ইয়ানসেন পেয়েছেন ৩ উইকেট

গতকাল প্রথম দিন দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৫৯ রানে থামিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তিনি তুলে নেন ৫ উইকেট

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
Yasin arafat
Yasin arafathttps://www.banglavor.com/
বাংলা ভোর অনলাইন পত্রিকার একজন লেখক হিসেবে নিয়োজিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -