ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২। সোমবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ কম্পন অনুভূত হলে অনেকেই আতঙ্কে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।

হঠাৎ অনুভূত এই কম্পনে রাজধানী ছাড়াও আশপাশের জেলা শহরগুলোতেও আতঙ্ক সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
