বড়দের দেখানো পথেই পা রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। জাতীয় দলের পর তারাও জায়গা করে নিলো ইতিহাসে।
গত মাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে জাতীয় দল। আর রোববার (১০ আগস্ট) এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করলো সাগরিকারা।
থাইল্যান্ডে আগামী বছরের এপ্রিলে ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক হিসেবে যেখানে সরাসরি অংশ নেবে থাইল্যান্ড। বাকি ১১ দল জায়গা করে নেবে বাছাইপর্ব থেকে। এর মধ্যে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে মূলপর্বে।
জাতীয় দলের পর প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও।

